শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৭:৪৬ পিএম, ২০২০-০৮-২৯
দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আবুল কাশেম (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার ১৫ দিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চল্লিশপাড়া সীমান্তের ৮৫/১০ (এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেওয়া হয়।
তাকা বৈঠকে বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪১ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং।
এ সময় জলঙ্গী থানা পুলিশের পক্ষে এসআই খুরশিদ আলম উপস্থিত ছিলেন। বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ মহিষকুণ্ডী কোম্পানি কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি নিশিকান্ত। পরে নিহতের পরিবারের পক্ষে নিহতের ছোট ভাই মিঠু লাশ বুঝে নেন।
উল্লেখ্য, ১৪ আগষ্ট রাত সাড়ে ৯টার দিকে আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে অবৈধভাবে অনুপ্রবেশ করলে জলঙ্গী থানার ১৩নং মাজদিয়াড় নামক এলাকায় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে।
নিহত আবুল কাশেম দৌলতপুর উপজেলার রামৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকার আব্দুর রহমানের ছেলে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited