dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি অপু

দৈনিক অনুসন্ধান    |    ১০:৩৪ পিএম, ২০২২-১০-০৩

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি অপু

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

ক্ষনে ক্ষনে উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্য ও মহা সপ্তমীর মধ্যদিয়ে শুরু হয়ে গেছে বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায়
চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ বছর মোট ১৪৫টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬০টি, নাচোলে ১২টি, গোমস্তাপুরে ২৯ টি শিবগঞ্জে ৪১টি ও ভোলাহাট উপজেলায় ৩টি।

জেলার প্রতিটি সার্বজনীন দুর্গা মন্দিরে মহা সপ্তমীর মধ্যদিয়ে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সপ্তমী পূজার মাধ্যমে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা শেষ হবে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে। পুজোর দিনগুলোতে করোনা থেকে মুক্তির জন্য ও দেশের কল্যানে বিশেষ প্রার্থনা করা হবে। এই ৫ দিনে পূজার সময় দেবী দুর্গার ভোগপ্রসাদ  বিতরণ এবং বিজয়ার শোভাযাত্রা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। পুজা মন্ডপ গুলোতেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালন করছে থানা প্রশাসন ও আনসার ভিডিপির সদস্যগণ।

শনিবার (১- নভেম্বর) সন্ধ্যা বেলায় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে অকালবোধন অনুষ্ঠিত হয়েছে, এবার মা এসেছেন গজে করে আর চলে যাবেন নৌকায় চড়ে। ঢাক-ঢোল আর কাঁসার বাদ্যে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সপ্তমী তিথীতে নবপত্রিকা স্নান ও সিদ্ধিদাতা গণেশের পাশে কলাবউ স্থাপন করা হয়েছে। এইদিনেই প্রাণ সঞ্চার করা হবে দেবীর মৃন্ময়ীতে। 

আজ সোমবার (৩ অক্টোবর) মহা অষ্টমী তিথিতে সনাতনী নারী-পুরুষ, শিশু-কিশোর-বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেয়। এইদিনই হবে সন্ধীপূজা মাতৃরূপে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে হবে কুমারী পূজা।  

শাস্ত্রমতে এদিন পূজিত কুমারী কন্যার নামকরণ করা হয় দেবীর ৬ষ্ঠ রূপ 'উমা। ভক্তদের মতে এটি একাধারে ঈশ্বরের উপাসনা মানববন্দনা আর নারীর মর্যাদা প্রতিষ্ঠা। মূলত নারীর সম্মান, মানুষের সম্মান আর ঈশ্বর আরাধনাই কুমারী পূজার অন্তর্নিহিত শিক্ষা। মঙ্গলবার (৪ অক্টোবর) নবমীতে মণ্ডপে মণ্ডপে দেবীর মহা প্রসাদ বিতরণ করা হবে। এবং বুধবার (৫ অক্টোবর) দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হবে দেবী দুর্গাকে। 

আর দেবীর এই আগমনকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ঐতিহ্যেবাহী বাইসপুতুল সার্বজনীন দুর্গা মন্দির। এর সভাপতি শ্রী প্রনব কুমার পাল ও সাধারণ সম্পাদক, শ্রী মৃনাল কান্তি পাল সহ, বাইসপুতুল সার্বজনীন দুর্গা মন্দির এর সকল পূজা সংশ্লিষ্টরা। 
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ডাবলু কুমার ঘোষ জানান, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় ১৪৫টি মন্ডপে দুর্গাপূজা হচ্ছে। অধিকাংশ মন্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা ও কঠোর নিরাপত্তা। করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে উৎসব হলেও এবারের প্রস্তুতি বেশ জাঁকজমকপূর্ণ, জেলার প্রতিটি সার্বজনীন দুর্গা মন্দির বলেও জানান তিনি।

সদর উপজেলার রামচন্দ্রপুরহাট মন্দির কমিটির সভাপতি শ্রী দিলিপ কর্মকার ও সাধারণ সম্পাদক শ্রী নিতাই চন্দ্র সিংহ বলেন, গত দুই বছর করোনার কারণে দুর্গাপূজার আনন্দ ভালোভাবে উপভোগ করা যায়নি। এবার প্রকোপ কম থাকায় সুন্দর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে।

আজ সোমবার (২ অক্টোবর) আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাব এর সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে সার্বিক বিষয় নিয়ে খোঁজ খবর নেন এবং কুশল বিনিময় করেন। 

সোনামসজিদ স্থল বন্দর প্রেসক্লাব এর সভাপতি ফয়সাল আজম অপু, বিভিন্ন পূজা মন্ডব ঘুরে প্রশাসন ও স্বেচ্চাসেবকদের সমন্বয়ে শান্তিপূর্ণ পূজা উদযাপন হচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিরাপত্তা তৎপরতা ছিলো চোখে পড়ার মতো বলে উল্লেখ করেন তিনি।

ফয়সাল আজম অপু 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৩.১০.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর