শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৩:১৪ পিএম, ২০২২-১০-২৬
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজ (রাইস মিল) এর সামনে থেকে বিপুল পরিমাণ হেরোইন (২ কেজি ১৪৫ গ্রাম) সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের, ৪ নং ওয়ার্ড এর বারোঘরিয়া বাজার কলোনী পাড়া গ্রামের মোঃ টুনু মিয়া ও মোছাঃ আকতারা বেগমের ছেলে মোঃ মামুন মিয়া (৩৫)।
র্যাব-৫ বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ২৪ অক্টোবর ২০২২ ইং তারিখে রাত ৮টার সময় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া কামারপাড়া গ্রামের কছিমুদ্দিন এন্টার প্রাইজ (রাইস মিল) এর সামনে হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ কেজি ১৪৫ গ্রাম (দুই কেজি এক শত পঁয়তাল্লিশ গ্রাম) হেরোইন একটি মোবাইল ফোন এবং একটি সীমকার্ডসহ আসামী মোঃ মামুন মিয়া (৩৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আটককৃত মামুন সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কলোনিপাড়া গ্রামের মোঃ টুনু মিয়া ও আকতারা বেগমের ছেলে।
জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় জব্দকৃত আলামত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ হেফাজতে রেখেছে মর্মে সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited