শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:২২ এএম, ২০২০-১০-১৩
চট্টগ্রাম এর ফটিকছড়ি উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক প্রতিনিধি ও বর্তমানে একাধিক পত্র পত্রিকার সাথে সম্পৃক্ত, বাংলাদেশ সাংবাদিক পরিষদের ভূজপুর থানা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ ইফতেখার নিজের জীবন ও পরিবারের নিরাপত্তা চেয়ে গতকাল (১১) অক্টোবর রবিবার ভূজপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং- ৩৯১। সাংবাদিক মোঃ ইফতেখার জানান, গত ০৯/১০/২০ আনুমানিক ২:৩০ মিনিটে জুমার নামাজের পর অভিযুক্ত ব্যক্তি মুন্সিপাড়া বাজারে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে বলেন সে যদি ব্যবসা করতে না পারে, আমাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিবে। এলাকা থেকে সব সাংবাদিককে বিতারিত করতে হবে বলে হুমকি ধমকি দিয়ে যান।
বর্তমানে তার এবং তার সাঙ্গপাঙ্গদের কাছে আমার জীবন হুমকির মুখে। যেহেতু সে একজন অস্ত্র মামলার আসামি। তাই নিজের ও পরিবার, বাড়িঘরের নিরাপত্তার কথা ভেবে অামি সাধারণ ডায়েরি করি।
অনুসন্ধানে জানা যায় অাসামী মোঃ নাজিম উদ্দিন মূলত একজন অস্ত্র মামলার আসামি। তাছাড়া তার বিরুদ্ধে নিয়মিত সরকারি বনবিভাগের ৮-১০ একর জায়গা জবরদখল, গাছ কর্তন ও বনবিভাগের জায়গায় প্রজেক্ট করা সহ নানা অভিযোগে অারো মামলা অভিযোগ রয়েছে। কিন্তু এতদিন ধরে সে বিভিন্ন কায়দায় বন বিভাগকে ব্যবহার করে আসছিল।
সম্প্রতি গত জুন-জুলাই এ বনবিভাগ হাসনাবাদ মুন্সিপাড়ায় অবস্থিত একটি করাতকলে তার রাখা অবৈধ সরকারি গাছগুলোর জব্দ করে এবং বনবিভাগের মাত্র ৪০০ মিটার এর ভিতরে অননুমোদিত অবৈধ করাতকলটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়। মূলত এ থেকেই সাংবাদিককে প্রাণনাশের হুমকি, বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিসহ এসকল ঘটনার সূত্রপাত বলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited