শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:১৬ পিএম, ২০২৩-০৯-০৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাইসাইকেল আঁকাবাঁকা করে চালোনোর ঘটনায় তর্ক-বিতর্কের জেরে সিহাব আলী (১৪) নামে নবম শ্রেনীর এক স্কুলছাত্রকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে বখাটেরা। উক্ত ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গত ৮ জুন ২০২৩ তারিখ শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ রাজশাহী এবং র্যাব-১ এর যৌথ অভিযানে আঁকাবাঁকা সাইকেল চালানোর মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুলছাত্র শিহাব (১৪) বছরের বালককে পিটিয়ে হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেন।
উল্লেখ্য গত ৭ জুন ২০২৩ তারিখ স্কুলছাত্র সিহাব হত্যাকান্ডের পর আসামীরা পালিয়ে গেলে র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫, রাজশাহী এবং র্যাব-১, সদর কোম্পানীর অপারেশন দল একটি সমন্বিত অভিযান পরিচালনা করে ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএমপির দারুসসালাম থানাধীন দক্ষিণ পাইকপাড়া এলাকার মিরপুর বাংলা কলেজের সামনে থেকে স্কুলছাত্র সিহাব হত্যাকান্ডের প্রধান আসামী মোঃ সোহেল আলী (১৮) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শেরপুর ভান্ডার গ্রামের মোঃ রজবুল আলী’র ছেলে।
র্যাব ৫ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited