শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৫৫ এএম, ২০২১-১১-১২
চট্টগ্রাম নগরের বায়েজিদ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ই নভেম্বর, ২১)দিবাগত রাত দুইটার দিকে টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘সোমবার দিবাগত রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ছাত্রাবাসে তল্লাশি চালিয়ে রড ও ক্রিকেট ব্যাট উদ্ধার করা হয়েছে। রাতে ওই ইনস্টিটিউট কর্তৃপক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়।’ তাদেরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
এর আগে সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে কুমিল্লা জেলা ফোরাম ছাত্র এবং নোয়াখালী জেলা ফোরাম ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতরা হলেন— মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭), মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), বাপ্পারাজ তালুকদার।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited