শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৫:৫৮ পিএম, ২০২৩-০৪-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
স্থানীয় মধুমতি এনজিওতে ৩৫ হাজার গ্রাহকের বিনিয়োগকৃত ১০৫ কোটি টাকা ফেরতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রতিকার চেয়ে গ্রাহকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী রোকেয়া বেগম, দেলশাদ আলী, প্রতিবন্ধী পলাশ ঘোষ, সাজ্জাদ, রহিমসহ অনেকে।
ভুক্তভোগীরা বলেন, জেলায় ৪৬টি শাখার মাধ্যমে প্রায় ৩৫ হাজার গ্রাহক তৈরী করে এক লাখ টাকায় এক হাজার দুই’শ টাকা মুনাফার প্রলোভন দিয়ে প্রায় ১০৫ কোটি টাকা সংগ্রহ করে আত্নসাত করেন মধুমতি এনজিওর মালিক মাসুদ রানা। এতে অনেকেই সহায়-সম্বল হারিয়ে পথে বসেছে।
প্রথম প্রথম তাদের লাভ দেয়া হলেও গত বছরের অক্টোবর মাস থেকে কোন লাভ দেয়া হয়নি এমনকি তাদের আমানত ফেরত চাইলেও দিব দিচ্ছি করে আর ফেরত দেয়নি। এরই মধ্যে গত ১৭ নভেম্বর এনজিওটির মালিক মাসুদ রানা নিজেকে বাচাঁর জন্য অস্ত্র নিয়ে পুলিশের হাতে আটক হন। দ্রুত সময়ের মধ্যে প্রতিকার চান ভুক্তভোগীরা।
এদিকে জেলা প্রশাসক একেএম গালিভ খান জানান, ভুক্তভোগীরা স্মারকলিপি দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফয়সাল আজম অপু,
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
০২.০৪.২০২৩
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited