dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নারীকে পিটিয়ে হত্যা মামলায় ইউপি সদস্য সহ ৩ জন গ্রেফতার

দৈনিক অনুসন্ধান    |    ০৬:২৩ এএম, ২০২২-০৬-৩০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক নারীকে পিটিয়ে হত্যা মামলায় ইউপি সদস্য সহ ৩ জন গ্রেফতার

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছের শুকনো ডাল ভাঙাকে কেন্দ্রে মানুয়ারা বেগম (৪০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার মোবারকপুর গ্রামের কালুর ছেলে ইউপি সদস্য সবুজ আলী ওরফে সুজন আলী (৩০), মোবারকপুর উপরটোলার সলেমান আলী ছেলে পলাশ (২৮) ও একই গ্রামের আসাদুল হকের স্ত্রী ইমা খাতুন (২২)। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। নিহত নারী উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি উপরটোলা গ্রামের বাইদুল ইসলামের স্ত্রী। এর আগে নিহত স্বামী বাইদুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৪৬, তারিখ ২৯-০৬-২২ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আবদুল মালেক জানান, নিহত ঘটনায় মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি আম বাগানে গাছের শুকনো ডাল ভাঙছিলেন। এ নিয়ে পাশ্ববর্তী সলেমান মন্ডলের পরিবারের সদস্যদের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে মানুয়ারা বেগম বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর