শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১১ পিএম, ২০২২-০৮-২৫
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে গারো যুবতীকে ধর্ষণের অভিযোগে মামুন নকরেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) দুপুরে তাকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষনের শিকার যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, মধুপুরের গায়রা গ্রামের বাসিন্দা মামুন নকরেকের সাথে একই গ্রামের শিক্ষার্থীর সাথে পাঁচ বছর আগে সম্পর্ক সৃষ্টি হয়। মামুন নকরেক তাকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। মেয়েটির অজান্তে ভিডিও দৃশ্য ধারণ করে মেয়েটিকে জিম্মি করে ফেলে মামুন। এর পর থেকে ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে যখন তখন মেয়েটির সাথে শারিরীক সম্পর্ক করতে থাকে। এক পর্যায়ে মেয়েটি অন্তঃস্বত্তা হয়ে পড়ে। মেয়েটির মা সম্প্রতি মেয়ের শরীরের গড়ন দেখে সন্দেহ দেখা দিলে মেয়ের উপর চাপ সৃষ্টি করে। মেয়েটিকে হত্যার হুমকি দেওয়া ভীত সন্ত্রস্ত মেয়ে সব খুলে বলে। এ ব্যাপারে মেয়ের মা বাদি হয়ে ২৪ আগষ্ট বিকেলে মধুপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মেয়ের মা সুমা নকরেক বলেন, বর্তমানে আমার মেয়ে ৬মাসের অন্তঃস্বত্তা। মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, আমার মেয়ে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি। অপকর্মের বিষয়টি গোপন রাখার জন্য ধর্ষনের ভিডিও ফেইসবুকে ভাইরাল কারার পাশাপাশি হত্যার হুমকিও দিয়েছে।
এই মামলায় অভিযুক্ত গায়রা গ্রামের কান্দু ডমেনিক চিসিমের ছেলে মামুন নকরেককে বুধবার সন্ধ্যায়ই গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিকুল ইসলাম বলেন, যুবতী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা মামুন নকরেককে আদালতে সোপর্দ করা হয়েছে। যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited