dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


সন্দ্বীপের সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    |    ১০:২১ পিএম, ২০২০-০৯-০৪

সন্দ্বীপের সদ্য প্রয়াত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ উপজেলা আওয়ামীলিগের সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক ও হারামিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জ্বনাব মোহাম্মদ আলী খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১৩ নং আজিমপুর ইউনিয়ন পরিষদ।

আলোচনা সভায় মরহুমের বর্নাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতিচারন ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয় গভীর শ্রদ্ধাভরে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আজিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জ্বনাব আব্দুল আজিজ।

বিশেষ অতিথি ছিলেন আজিমপুর ইউনিয়ন আওয়ামীলিগের সাধারন সম্পাদক মন্জুর হোসেন বেন্টর। 
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য মোহাম্মদ সোহরাব হোসেন। 

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ রাসেল, মোঃ আব্দুল মালেক, মোঃ কাসেম, আব্দুল বাচেক, মোঃ সফিকুল ইসলাম, মসজিদ পরিচালনা কমিটির সদস্য মোঃ কাসেম ও শেখ রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ এনাম ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ রাশেদ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মোহাম্মদ আলী খসরু ছিলেন একজন জনপ্রিয় চেয়ারম্যান। তার সংগ্রামী জীবনে কারো সাথে মনোমালিন্য ঘটেনি, অত্যান্ত ভদ্র ও বিনয়ী ভাবে তিনি সন্দ্বীপের পাকিস্থান খ্যাত হারামিয়া ইউনিয়নকে আওয়ামীলিগের দুর্গে পরিনত করেছিলেন।তাই ওনার মৃত্যুর পর   ওনাকে শ্রদ্ধা ভরে স্মরন করতে প্রথমে আমরা এ আয়োজন করলাম। আশা করি সকল ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলিগের দলীয় ব্যানারে ওনার স্মরন সভা বৃহত্তর পরিবেশে অনুষ্ঠিত হবে। 

বিশেষ অতিথি মন্জুর হোসেন বেন্টর বলেন সদ্য প্রয়াত খসরু সাহেব আওয়ামীলিগের দুঃসময়ে অনেক নির্যাতন ও কারাবরনের স্বীকার হয়েও নিজের পথ ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। এমন কর্মী বান্ধব নেতাকে প্রথম  আমাদের ইউনিয়ন পরিষদ স্মরন করায় ওনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি স্রষ্টা যাতে ওনাকে বেহেস্তবাসী করেন। সাথে ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।  

সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, আটক ১৩

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত


বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

বিএনপি ক্ষমতায় এলে ব্যাংক খাত গিলে খাবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত


আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত


নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

নির্বাচনি প্রচারণা দেখতে আসা জনতার ওপর গুলি, শিশুসহ আহত ৫

দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর