dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


বান্দরবানের আলীকদমে গরু চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

দৈনিক অনুসন্ধান    |    ০৭:৩৩ এএম, ২০২১-১০-০৩

বান্দরবানের আলীকদমে গরু চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আলীকদম উপজেলায় রাস্তার ওপর গরু চড়ানোকে কেন্দ্র করে  দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৭জন আহত হয়েছেন। আহতরা হলেন- ওমর আলী পাড়ার বাসিন্দা নুরুল আলমের স্ত্রী হাফসা বেগম (৩৫), ছেলে সরোয়ার জাহান খোকন (১৫), কামাল উদ্দিনের স্ত্রী আয়েশা বেগম (২৮), জাহাঙ্গীর আলমের স্ত্রী নুর জাহান বেগম (৩৬), নুরুল আলমের স্ত্রী আবিদা বেগম (২৭), মৃত রহমত আলীর ছেলে মুরাদ (২৮) ও মুরাদের ভাবী গুলজার বেগম (৩৫)। চৈক্ষ্যং ইউনিয়নের ওমর আলী পাড়ায় শনিবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত মুরাদসহ অন্যরা। 

ওমর আলী পাড়ার বাসিন্দা সরোয়ার জাহান খোকন ও তার মা হাফসা বেগম শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ীর পাশের সরকারী রাস্তার উপর গরু চড়াতে যান। এ সময় পাশের মৃত রহমত আলীর ছেলে মুরাদ তাদেরকে গরু চড়াতে নিষেধ করেন। নিষেধ উপেক্ষা করে গরু চড়াতে গেলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মুরাদ ও তার ভাবীসহ ১০-১২জন সংঘবদ্ধ হয়ে সরোয়ার জাহান খোকন ও তার মা হাফসা বেগমের ওপর হামলা শুরু করেন এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। 

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দাযিত্বরত চিকিৎসক অসীম বড়ুয়া বলেন, সংঘর্ষের ঘটনায় আহত সরোয়ার জাহান খোকন, আয়েশা বেগম, নুর জাহান ও আবিদা বেগমের অবস্থা আশঙ্কজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
  
এ বিষয়ে আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানান, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

ভয়াবহ পরিস্থিতিতেও গাজা ছাড়তে চান না বয়স্ক ফিলিস্তিনিরা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর