dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে : সিইসি

দৈনিক অনুসন্ধান    |    ১১:২২ এএম, ২০২৫-০৪-২৯

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে : সিইসি

রাজনৈতিক সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটদান ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ডিজাইন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জসহ সার্বিক দিক নিয়ে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় স্বাগত বক্তব্যে এ কথা বলেন সিইসি। তিনি বলেছেন, আমাদের এই আয়োজনের সফলতার জন্য রাজনৈতিক সমর্থন জরুরি।

আপনাদের সমর্থন ছাড়া পুরো প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তারপরও আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া সীমিত পরিসরে হলেও শুরু করে যেতে চাই।

ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ভোটিং সিস্টেমের সম্ভাব্যতা যাচাই, আন্তর্জাতিক গণতান্ত্রিক অনুশীলন, নির্বাচনি ব্যবস্থা উন্নয়ন এবং ডিজিটাল নিরাপত্তা কাঠামোয় সংশ্লিষ্টদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ দেবেন তারা।

আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পাবে- প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা; সিস্টেম ডিজাইন ও কারিগরি সম্ভাব্যতা; যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন; প্রবাসী ভোটিং সিস্টেমের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং আইনি, লজিস্টিক ও কার্যকরী চ্যালেঞ্জগুলো এবং সম্ভাব্য সমাধান।এর আগে গত ৮ এপ্রিল কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। এরপর এমআইএসটি, ঢাবি ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদনও কমিশনে জমা দেয়।

পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং- এ তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাদ্ধতা রয়েছে এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কত সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে, আর্থিক সংস্থান ও পাইলটিংয়ের পরামর্শগুলো তুলে ধরা হয়েছে তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে।

রিলেটেড নিউজ

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

নিউইয়র্কে সাংবাদিক শরীফ উদ্দীন সন্দ্বীপির কন্যা কানিজ ফাতিহা শশির ১৮তম জন্মদিন উদযাপন

দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত


হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

হজযাত্রীরা তিন কোটির বেশি টাকা ফেরত পাবেন

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর যাত্রীদের মক্কা ও মদিনায় হোটেল ...বিস্তারিত


নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

নিউ ইয়র্কে এটর্নি মঈন চৌধুরীর 'রোড টু আমেরিকা : বইয়ের মোড়ক উন্মোচন

দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

এনসিপি কোন জোটে যাবে, যা বললেন নাহিদ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে জোট ও আসন সমঝোতার রাজনীতি তুঙ্গে উঠেছে। এই প্রেক্ষাপটে তরুণদ...বিস্তারিত


স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

স্ট্রোক করে হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর