শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৪১ এএম, ২০২৩-০১-১৭
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃ
ইতালিতে স্বদেশ বিদেশ পাঠক ফোরাম মনফালকনে শহরে স্থানীয় সান মিখিয়েলে অডিটোরিয়ামে দ্বিতীয় কার্যকরী পরিষদের সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম কার্যকরী পরিষদের সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল ও অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মজনু দেওয়ান ও সিনিয়র সহ-সভাপতি মামুন আল রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার তোফাজ্জল হোসেন তপন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, শামসুল হক, জনি মিয়া, রাফিক লিটন, সারোয়ার কাওসার সবুজ, মো.লিটন, কামরুজ্জামান কামাল, ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি এসকে এমডি জাকির হোসেন, সুমন , সাদারন সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং স্বদেশ বিদেশ পাঠকফোরামের মৃত্যুবরণকারী দুজন উপদেষ্টা ফরিদ খান ও গোলাম কিবরিয়া সাথী এর স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা রাফিক লিটন , রাহাত খান, আরমান খান, আইরিন সাজিয়া, সারোয়ার কাউসার সবুজ, জনি মিয়া, ফরিদ আহমেদ ও ফরিদুল ইসলাম আনিস প্রমুখ।
সবার সম্মিলিত প্রচেষ্টায় স্বদেশবিদেশ পাঠকফোরাম গঠন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি । অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে আইঅন টেলিভিশন। মাদকের বিরুদ্ধে অবিরাম প্রতিবাদ এই স্লোগানকে সামনে নিয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে এ সংগঠনটি অবিরাম কাজ করে যাচ্ছে বলে বক্তারা জানান। তারা আশা ব্যাক্ত করেন নতুন কার্যকরী পরিষদ এই ধারাকে অব্যাহত রেখে প্রবাসে নানা সমস্যা সমাধানকল্পে একযোগে কাজ করবেন। অনুষ্ঠানে প্রধান আহ্বায়ক প্রথম কার্যকরী পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং নতুন আংশিক কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় ফরিদুল ইসলাম আনিস , সিনিয়র সহ-সভাপতি সারোয়ার কাউসার সবুজ , সাধারণ সম্পাদক মামুন আল রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন , সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান , কোষাধক্ষ্য মোঃ লিটন ও সম্মানিত সদস্য এমডি জনি মিয়া। সে সময় সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আকর্ষণীয় পুরস্কার সমৃদ্ধ রেফেল ড্র অনুষ্ঠিত হয়। পরিশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আশিক পল্স , সাগর বাঙ্গাল , শাকিল, সাকিব, ও জিশা শ্যাম।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদে...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সা...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited