dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৯:২৬ এএম, ২০২৫-০১-২৬

ট্রাক ওভারটেক করতে গিয়ে বাইক আরোহী ঘটনাস্থলে মৃত্যু

চন্দনাইশে বালুভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে মো. রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হেলাল উদ্দিন নামে আরও একজন। গতকাল শনিবার রাত ১১টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রওশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছৈয়দাবাদ গ্রামের আবদুস সবুরের ছেলে। স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার আবির জানান, রোমান ও হেলাল উদ্দীন বিজিসি ট্রাস্ট এলাকা থেকে মোটরসাইকেল যোগে হাশিমপুরের দিকে যাচ্ছিল বলে জানায় স্থানীয়রা। পথিমধ্যে রওশনহাট এলাকায় পৌঁছলে সামনে থাকা বালুভর্তি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে রোমান ঘটনাস্থলে নিহত হয়। অপর আরোহী ইউপি সদস্য হেলাল উদ্দীনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।

জানা যায়, নিহত রোমান মাত্র ৫ মাস আগে বিয়ে করেছে। আগে সিএনজি চালালেও গত ১৫ দিন আগে থেকে একটি মুরগির খামারে চাকরি নিয়েছিল সে। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেছে। আহত হেলালের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিলেটেড নিউজ

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

দুর্ভোগের ৮ দিন পর সন্দ্বীপে স্পিডবোট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত


চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত


জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

জেলেদের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে- ড. জিয়াউদ্দিন

দৈনিক অনুসন্ধান : সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে চৌত্রিশ জেলে পরিবারের মাঝে সরকারিভাবে সাড়ে আট লাখ টাক...বিস্তারিত


চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

চট্টগ্রাম-৩, সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় গণ মানুষের ঢল

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপ...বিস্তারিত


অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

অতীতে শাসকরা শ্রমিকদের খবর রাখেনি: এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার ...বিস্তারিত


জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

জমি সংক্রান্ত বিরোধ:ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল এলাকায় আমজাদ হোসেন (২৫) নামের এক জামায়াত নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর