dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


রাজশাহীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ লুট, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৈনিক অনুসন্ধান    |    ১০:২৬ পিএম, ২০২২-১২-১৮

রাজশাহীতে ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ লুট, প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহী জেলার বাগমারা উপজেলায় আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে পুকুরের পাঁচলক্ষ টাকার মাছ লুট করেছেন এক সাবেক ইউপি চেয়ারম্যান। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পুকুরের অংশীদার এক মাছ চাষী। 

আজ রবিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে বাগমারা উপজেলার মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের ছেলে মাসুদ রানা এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।

বক্তব্যে, আউচপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার জান মোহাম্মদ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ লুট করেছেন বলে অভিযোগ করা হয়। 

মৎস্য চাষী মাসুদের বক্তব্য মতে, ১৪৪ ধারা অমান্যের ঘটনাটি ঘটেছে বাগমারা উপজেলার ৫ নং আউচপাড়া ইউনিয়নের  মোগাইপাড়া গ্রামে। গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে মোগাইপাড়া মৌজায় ৪৪ ধারা জারিকৃত পুকুরে মাছ ধরেন সরদার জান মোহাম্মাদ এবং তাঁর লোকজন।

দীর্ঘদিন থেকে মোগাইপাড়া গ্রামের মাসুদ রানা ও সরদার জান মোহাম্মাদের মধ্যে বিরোধ চলে আসছে। মাসুদ রানা বিবাদমান পুকুরটি আরেক শরিক মারুফ হাসানের কাছ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২১ সালের ২২ ফেব্রুয়ারী গ্রহণ করেন।

পরবর্তীতে মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে  মারুফ, ভিকটিম মাসুদ রানার ক্ষতি করার জন্য ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাব-লিজ প্রদান করেন।

পরবর্তীতে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলা, দখল জবর দখলের ঘটনা ঘটে।

মাসুদ রানা অভিযোগ করেন, সরদার জান মোহাম্মাদ তার  ক্যাডার বাহিনী নিয়ে মাছ লুট করে নিয়ে গেছেন।

উল্লেখ্য, মাসুদ রানা গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন।

কিন্তু গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সরদার জান মোহাম্মাদ আমার দিঘি থেকে বেআইনি ভাবে মাছ ধরে নিয়েছেন। মাছগুলো ট্রাকযোগে (যার নং রাজ মেট্রো- ড ১১- ০১৪৯) ঢাকার উদ্দেশ্য নিয়ে যায়।কিন্তু জানানোর পরেও বাগমারা থানা ও হাটগাঙ্গোপাড়া ফাঁড়ির পুলিশ নিরব ভূমিকা পালন করেছে। 

এদিকে,রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ আহমেদ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উভয় পক্ষকে পুকুরে মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেন। পুলিশ সুপারের মৌখিক নিষেধাজ্ঞা অম্যান্য করায়  এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

একাধিক নম্বর থেকে বেশ কয়েকবার মুঠোফোনে সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মদকল না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল  ইসলাম বলেন, আমি এ থানায় নতুন বিষয়টি সম্পর্কে জানা নাই, তবে আজ সকালে একজন অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবো।

রিলেটেড নিউজ

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

১৭ ফেব্রুয়ারি বিরল সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত


চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

চট্টগ্রামে সড়কে ভোগান্তির ১০০ গজ পথ

অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত


সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

সন্দ্বীপ অধিকার আন্দোলনঃ উপেক্ষিত এক দ্বীপবাসীর জাগরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত


লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

লামা হাসপাতালে জরুরী কর্মরত বিবি ফাতেমা হাসপাতালে সেবা না দিয়ে রোগী দেখেন সরকারি কোয়ার্টারে!

দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত


লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

লামায় প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবি, কথিত রিসোর্ট মালিক আটক

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।।  লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত


পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

পুলিশের এসআই নিয়োগে এলো বড় সুখবর

অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর