শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:১০ পিএম, ২০২২-১২-৩১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চক ঘোড়াপাখিয়া গ্রামের আব্দুস সালামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও মোবাইল ফোন উদ্ধার করেন।
এলাকা সুত্রে জানা যায়, শনিবার রাত ১টার দিকে হঠাৎ আব্দুল সালামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ককটেলের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
আব্দুস সালামের ছেলে মেসার্স মুনিয়াত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার মো. আব্দুল মমিন শাহীন বলেন, রাতেই ককটেল ও মোবাইল ফোন উদ্ধার করে থানা পুলিশ নিয়ে যায়। বাসার চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজেও ককটেল হামলা করে মোটরসাইকেলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট দেখা যাচ্ছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited