শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১২:৩৯ পিএম, ২০২৩-০৫-০৮
নিউইয়র্ক অফিসঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে বিশ্বব্যাংকের সামনে বি এন পি'র শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের অতর্কিত হামলায়, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতা-কর্মীরা আহত হওয়ার প্রতিবাদে জসিম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করেছে সংগঠনটি।
নাঈম টুটুলের সভাপতিত্ব ও আহম্মেদ সালেহ রুমেলের পরিচালনায় সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্য কথা বলেন বাংলাদেশ জাতীযতাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, জাহাঙ্গীর শহীদ সোওরয়ার্দী, বাদল মির্জা, নাজমুল হোসেন, মোজ্জামেল হোসেন সোহাগ, রাহিমুল ইসলাম প্রিন্স সহ আরো অনেকে।
সাংবাদিক সম্মেলনে তারা বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অতর্কিতভাবে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের এ হামলায় আমাদের ৬ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সেই সময় বৃহত্তম নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মী ছাড়াও বাংলাদেশ জাতীযতাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া ও যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ছাড়া আর তেমন কেউ উপস্থিত ছিলনা।
অথচ আমাদের কিছু সুবিধাবাদী নেতারা বিএনপির রাজনীতির ঊর্ধ মহলে মিথ্যা কথা বলে আরো বেশি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। মূলতঃ তারা সেই সময় ঘটনাস্থলে ছিলনা। তারা আরো বলেন, আগামী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সাথে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বি এন পির নেতা-কর্মীদের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করতে হবে। বক্তব্য শেষে নৈশভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited