শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৩৬ পিএম, ২০২৪-০২-০২
ঈদগাঁও প্রতিনিধি।
কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।
কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন। একইদিন জুমার আগে ওই এলাকায় এসএম সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়।
এসময় সাদ্দাম হোসাইন বলেন, আমি ছোটবেলা থেকে মানুষের পাশে আছি। মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারের গৌরব আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছি। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
২/২/২০২৪ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজার
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited