শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ১২:১৯ পিএম, ২০২০-০৭-২৭
সাভারে মরা গরু জবাই করে বিক্রির সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-কসাই ফজলুক হক (৪৫), গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫), পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেন (৩৫) ও চালকের সহকারী আসলাম (৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পিকআপ ভ্যানটি আমিনবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে একটি গরু মারা যায়। কিন্তু পিকআপ ভ্যানের চালক ভোরে মৃত গরুটি আমিনবাজারের স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মধ্যে মাংস বিক্রি করার প্রস্তুতি নেন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাই করা মৃত গরুসহ চারজনকে আটক করে আদালতে হাজির করে।
তিনি জানান, আদালত শুনানি শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে ১৫ দিন, চালকের সহযোগী আসলামকে ৭ দিন, কসাই ফজলুক হককে ৩ দিন ও গরু ব্যবসায়ী আবু তাহেরকে ৩ দিনের কারাদণ্ড দেন। পরে পুলিশ তাদের জেলহাজতে পাঠিয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited