শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৩২ পিএম, ২০২৩-০৬-০৬
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুর ১ টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে তিনি জামিন প্রার্থনা করেন। আদালতে উভয় পক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষে জেলা ও দায়রা জজ আদালতের দ্বায়িত্বে থাকা বিচারক নির্মলেন্দু দাশ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি কৌশুলী নাজমুল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানীতে রাষ্টপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি শুনে আদালত জামিন না মঞ্জুর করে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
আসামী পক্ষের আইনজীবী নজরুল ইসলাম জানান, উচ্চ আদালত, নিম্ন আদালতে আত্মসমর্পনের যে নির্দেশনা দিয়েছিলো, সেই আলোকে গত ৩০ মে এ মামলার ৩২ জন জামিন প্রার্থনা করেছিলো, কিন্ত পৌর মেয়র মোখলেসুর রহমান অসুস্থতার কারনে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি। হাসপাতাল থেকে রিলিজ হয়েই তিনি আজকে আদালতে এসে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
ফয়সাল আজম অপু,
স্টাফ রিপোর্টার (চাঁপাইনবাবগঞ্জ)
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited