dailyonusondhan

  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ধর্ষণ-হত্যার দায় স্বীকার করে জবানবন্দি অথচ জীবিত ফিরলেন কিশোরী!

স্টাফ রিপোর্টার    |    ০৮:১৫ এএম, ২০২০-০৯-০২

ধর্ষণ-হত্যার দায় স্বীকার করে জবানবন্দি অথচ জীবিত ফিরলেন কিশোরী!

ধর্ষণ-হত্যার দায় স্বীকার করে জবানবন্দি; জীবিত ফিরলেন কিশোরী! নারায়ণগঞ্জে কিশোরীকে গণধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে তিন আসামির কথিত জবানবন্দি এবং কিশোরীর জীবিত ফেরার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন সদর মডেল থানার ওসি ও সাবেক তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুন্নাহার ইয়াসমিনের আদালতে উপস্থিত হয়ে তারা ব্যাখ্যা দেন। এর আগে গত ২৭ আগস্ট আদালত সশরীরে উপস্থিত হয়ে তাদেরকে ঘটনার ব্যাখ্যা দিতে আদালত নির্দেশ দেন।
জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আদালতে সশরীরে উপস্থিত হয়ে গত ২৭ আগস্ট দুই কার্য্য দিবসের মধ্যে মামলার পুরো ঘটনার ব্যাখ্যা জানতে চান আদালত। এর প্রেক্ষিতে মঙ্গলবার আদালতে উপস্থিত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ও চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়া মামলাটির সাবেক তদন্ত কর্মকর্তা এস আই (উপ-পরিদর্শক) শামীম আল মামুন।

নির্দেশ অনুযায়ী তারা মঙ্গলবার আদালতে সশরীরে হাজির হয়ে তাদের ব্যাখ্যা প্রদান করেছেন। তবে আদালতের কাছে তারা কী বলেছেন সে বিষয়টি মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। এদিকে উচ্চ আদালতেও এই মামলার বর্তমান ও সাবেক তদন্ত কর্মকর্তাকে তলব করেছেন। আগামী ১৭ সেপ্টেম্বর নথিপত্র নিয়ে হাইকোর্টে এই দুই পুলিশ কর্মকর্তাকে উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
গত ৪ জুলাই স্কুলছাত্রী কিশোরী নিখোঁজ হলে এক মাস পর ৬ আগস্ট তার বাবা অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তিন আসামীকে গ্রেফতারের পর তারা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়ার কথা স্বীকার করে ৯ আগস্ট আদালতে জবানবন্দি দেয়। ২৩ আগস্ট ওই কিশোরী জীবিত উদ্ধার হলে পুলিশের তদন্ত ও আদালতে দেওয়া আসামীদের জবানবন্দি প্রশ্নবিদ্ধ হয়। একই সাথে আসামিদের পরিবারের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে তদন্ত কর্মকর্তা এস আই শামীমের বিরুদ্ধে।
এ ঘটনায় ২৫ আগস্ট তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনন্সে সংযুক্ত করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে ৩১ আগস্ট চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শুরু হয়।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর