dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনুসন্ধান অনলাইন ডেস্ক    |    ০৫:২৫ পিএম, ২০২০-১২-২৩

কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিওএইচও কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয়।
সংস্থাটি সোমবার বলেছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বুঝানো অনেক বেশি কার্যকর হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনের গল্প একটি সুংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়। তিনি আরো বলেন, আমাদের দরকার মানুষকে বুঝানো, রাজি করানো।
ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে কি-না এ ধরণের প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের উচিত ভ্যাকসিনের নানা দিক নিয়ে মানুষকে বুঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেয়ার সুযোগ দেয়া।
এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করিনা এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে,বিশেষ করে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।
তিনি আরো বলেন, আমি মনে করিনা যে টিকা নিতে বাধ্য করা হচ্ছে এমন কোন দেশকে আমরা দেখবো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৫১টি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে ১৩টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এছাড়া আরো ১৬৩টি ভ্যাকসিন ল্যাবরেটরিতে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ব্রিটেনে আজ মঙ্গলবার ফাইজারের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।

রিলেটেড নিউজ

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মা ও শিশু হাসপাতালে মোরশেদ-সানাউল্লাহ-আজাদের পূর্ণ প্যানেল জয়ী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, অধ্যক্ষ ...বিস্তারিত


সরকার ৪৫ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল কিনছে

সরকার ৪৫ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল কিনছে

অনুসন্ধান অনলাইন ডেস্ক : দেশের ৪৬০ উপজেলার জন্ম নিয়ন্ত্রণের খাবার বড়ির ভান্ডার শূন্য। আইনি জটিলতা শেষে মোট ৪৫ মিলিয়ন সাইক...বিস্তারিত


দূষিত বাতাসের দখলে নগরী

দূষিত বাতাসের দখলে নগরী

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : শুষ্ক মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই ধুলোবালিতে ঢেকে যাচ্ছে বন্দর নগরী চট্টগ্রাম। শহরের অলিগলি থ...বিস্তারিত


চির বিদায় নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

চির বিদায় নিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

দৈনিক অনুসন্ধান : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর আমাদের মাঝে নেই। আ...বিস্তারিত


রমজান উপলক্ষে দুই ব্যবসায়ীর ১ টাকা লাভে পণ্য বিক্রয়

রমজান উপলক্ষে দুই ব্যবসায়ীর ১ টাকা লাভে পণ্য বিক্রয়

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে দুই ক্ষুদ্র ব্যবসায়ী ভিন্ন উদ্যোগ নিয়েছেন। একজন ওষুধ ব...বিস্তারিত


রাজশাহীর তরুণ সাংবাদিক শুভ অসুস্থতা জনিত কারনে রামেক এ ভর্তি

রাজশাহীর তরুণ সাংবাদিক শুভ অসুস্থতা জনিত কারনে রামেক এ ভর্তি

দৈনিক অনুসন্ধান : ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর প্রতিভাবান তরুণ সাংবাদিক মুকিত ইসলাম শুভ বিভিন্ন রোগে ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর