শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩০ পিএম, ২০২২-০৯-২০
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ১৭ই অক্টোবর নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড (দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলা উপজেলা) থেকে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদে হেভিওয়েট প্রার্থী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোণা জেলা শাখার সাবেক দুই বারের সভাপতি, পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক মহিলা সম্পাদিকা, ময়মনসিংহ সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন। নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ড (দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা) উপজেলা থেকে নির্বাচন করছেন তিনি। এবিষয়ে শাহনাজ পারভীন বলেন, আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। নির্বাচনে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা উপজেলার সবার সহযোগিতা ও দোয়া চাই। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে স্বচেষ্ট ভুমিকা পালন করবো। এলাকার জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা অনেকে মনে করেন,
শাহনাজ পারভীন আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবে। শাহনাজ বলেন, বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। আসন্ন নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। এবার সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, পূর্বধলা উপজেলা থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নেত্রকোণা জেলা শাখার সাবেক দুই বারের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা সরকারি কলেজের সাবেক মহিলা সম্পাদক, ময়মনসিংহ সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, পূর্বধলা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার খাতুন, রামকান্দা গ্রামের মো: আসমা বেগম, দুর্গাপুর থেকে সেলিনা বেগম, কলমাকান্দা উপজেলা থেকে মোসা: মিনারা ইসলাম ও কাজলী হাউই মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং আগামী ১৭ই অক্টোবর (সোমবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিরতিহীন ভাবে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited