শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৪৪ পিএম, ২০২৪-০৩-১৫
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের চকবহরম গ্রামের মৃত ইসমাইলের ছেলে তোফাজ্জলকে কুপিয়ে জখম করে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বোলতলা মোড়ে এলাকাবাসীর ব্যানারে তোফাজ্জলকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনের বক্তব্য রাখেন,
মাদ্রাসা শিক্ষক মাওলানা মোঃ হাবিবুর রহমান, রানিহাটী ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আনোয়ার পারভেজ, কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক আবুল খায়ের বাকি-বিল্লাহ, মাদ্রাসা শিক্ষক মোঃ আব্দুর রহিম প্রমূখ।
আরোও উপস্থিত ছিলেন মোঃ সেলিম রেজা, মোঃ বুলবুল আলী, মোঃ আনওয়ারুল ইসলাম এবং নিহত তোফাজ্জলের আত্মীয় স্বজন সহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের বহরম-পদ্মা নদীর ৩ ও ৪ নং বাঁধের মাঝে, গেলো ১ মার্চ তোফাজ্জলকে পশুর মতো কুপিয়ে জখম করে পরক্ষণেই আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
তারা আরও বলেন, দুর্বৃত্তদের চিহ্নিত করে সন্ত্রাসী ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি উঠে আসে মানববন্ধন থেকে।
হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে না আসলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আগামীতে যেন তোফাজ্জলের মতো আর কাউকে এ নির্মম হত্যার স্বীকার হতে না হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited