শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪২ পিএম, ২০২৩-১২-১১
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকায় বালু উত্তোলনকালে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ১ টি ট্রাক্টর জব্দ করেছে। শনিবার (০৯ ডিসেম্বর) দুপুরে ট্রাক্টরটি জব্দ করে শিবগঞ্জ থানায় মামলা করে জমা দিয়েছে নৌ পুলিশ।
শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খান এর নির্দেশক্রমে গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি, রাজশাহীর ইনচার্জ এস আই (নি:) অন্তর চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি:) আবুল কালাম, কনস্টেবল মো: আনারুল ইসলাম, কনস্টেবল মো: জাহাঙ্গীর আলম এর টহল দল।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামস্থ সাত্তার মোড়ের দক্ষিণ পাশে পদ্মা নদীর তীরবর্তী চরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনকালে ০১ টি মাটি-বালু ভর্তি ট্রাক্টর জব্দ করেন। এবং এ বিষয়ে শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাজশাহীর গোদাগাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অন্তর চক্রবর্তী বলেন, নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাটি-বালি উত্তোলনের পরিবহন কাজে ব্যবহৃত ১টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। অভিযানের সময় মাটি-বালু ব্যবসায়ীরা টের পেয়ে আগেই পালিয়ে যায়।
পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পলাতক দেখিয়ে অবৈধ মাটি-বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited