dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউপি নির্বাচনের ভোট বাতিল করে পুনরায় গ্রহণ করতে আদালতের নির্দেশ

দৈনিক অনুসন্ধান    |    ১০:৫৯ পিএম, ২০২২-০৮-০৭

শিবগঞ্জের ছত্রাজিতপুর ইউপি নির্বাচনের ভোট বাতিল করে পুনরায় গ্রহণ করতে আদালতের নির্দেশ

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত একটি ওয়ার্ডের ভোট বাতিল করেছেন আদালত। শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের ভোট বাতিল করে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার (০৭ আগস্ট) বিকেলে নির্বাচনী ট্রাইবুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ (নবাবগঞ্জ সদর) সুমন কুমার কর্মকার এ রায় প্রদান করেন। 

তথ্যটি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী ও শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভোটে নানারকম কারচুপি ও অনিয়মের অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোট বাতিল করে পুনরায় আয়োজনের নির্দেশনা দিয়েছেন নির্বাচনী ট্রাইবুনালের বিচারক৷ 

মামলার বাদি, আইনজীবী ও নির্বাচন কর্মকর্তা সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছত্রাজিতপুর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনী ফলাফলে ফুটবল প্রতীকের প্রার্থী জামাল উদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয়। জামাল উদ্দিন ফুটবল প্রতীকে ৮৮১ ভোট, একেএম শামসী কাবরেজ আলো মোরগ প্রতীকে ৭৭১ ও জালাল উদ্দীন মিছু টিউবওয়েল প্রতীকে ১১৫ ভোট পেয়েছেন বলে ঘোষণা দেন, প্রিজাইডিং অফিসার। 

ফলাফল ঘোষণার পর তা প্রত্যাখান করে চলতি বছরের ১৫ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন মোরগ প্রতীকের প্রার্থী একেএম শামসী কাবরেজ আলো। এবিষয়ে তিনি বলেন, ভোট গ্রহণের দিন ফুটবল প্রতীকের প্রার্থী জামাল উদ্দিনের লোকজন ব্যালট পেপার ছিনতাই করে ৩০০ সিল মারে। এছাড়াও আমার মোরগ প্রতীকে সিল থাকা দুই শতাধিক ব্যালট ভোট বাতিল করতে অন্য আরেকটি প্রতীকের ডাবল সিল মারে তারা। ভোটের দিন জাহাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে রেখে এসব অনিয়ম করে জামাল উদ্দিনের লোকজন। পরে এবিষয়ে নায্য বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছি। 

এবিষয়ে অ্যাড. সোলায়মান বিশু জানান, আদালতে বিচারকের উপস্থিতিতে পুনরায় ভোট গণনা করা হয়েছে। তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ভোটে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রমাণ পাওয়ায় আদালত ভোট বাতিল করেছেন। সেই সাথে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। 

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাসিনুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত ভোট বাতিল করেছেন। বিজয়ী প্রার্থী চাইলে আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে। আদালতের আদেশের অনুলুপি হাতে পেলেই পুনরায় ছত্রাজিতপুর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের তফসিল ঘোষণা ও ভোটগ্রহণ করা হবে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
০৭.০৮.২০২২

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর