dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁকা ইউনিয়নে শুভংকের ফাঁকি, শ্রমিকদের সাথে প্রতারণার অভিযোগ

দৈনিক অনুসন্ধান    |    ০৬:৫৮ পিএম, ২০২৩-০৫-১৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাঁকা ইউনিয়নে শুভংকের ফাঁকি, শ্রমিকদের সাথে প্রতারণার অভিযোগ

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি, 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান বা ৪০ দিনের কর্মসূচীতে শ্রমিকদের বসিয়ে রেখে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করিয়ে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে। 

এনিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। হতদরিদ্র ও মৌসুমী বেকার শ্রমিকদের জন্য "অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থা কর্মসূচী” প্রকল্পের ২০২২-২০২৩ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ের কাজে এই অনিয়মের অভিযোগ করা হয়েছে। 

অভিযোগ, ভুক্তভোগী শ্রমিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কর্মহীন মৌসুমে স্বল্পমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দুস্থ পরিবারগুলোর সুরক্ষা করতেই কর্মসূচিটি বাস্তবায়ন করছে সরকার। নিয়ম অনুযায়ী, দরিদ্র জনগোষ্ঠির অন্তর্ভূক্ত ব্যক্তি যার কাজের সামর্থ্য আছে, ভুমিহীন (বাড়ি ছাড়া ০.৫ একরের কম পরিমান জমি আছে), মাসিক আয় ৪ হাজার টাকার কম, অদক্ষ শ্রমিক যারা কাজ করতে আগ্রহী কিন্তু কোন কাজ পায় না এবং মহিলা ও পুরুষ নির্বিশেষে একটি পরিবার থেকে মাত্র ০১ জন এ কাজের জন্য নির্বাচিত হবেন। 

অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সামর্থ্যবান ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়েছে এই কাজে। এছাড়াও জনপ্রতিনিধিরা স্বজনপ্রীতি করে বিকাশের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিচ্ছেন। 

পাঁকা ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলাম, শ্রমিক শহিদুল ইসলাম ও কাজল ইসলাম জানান, প্রকল্পের আওতায় পুকুর, খাল খনন বা পুন:খনন, বাঁধ নির্মাণ, রাস্তার বাঁধ নির্মাণ, বিভিন্ন গ্রামীন অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ব্রীজ), সেচ কাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল নালা খনন বা পুন:খনন করার কথা থাকলেও ইউপি চেয়ারম্যান-মেম্বাররা তাদের ইচ্ছেমতো প্রকল্প দেখিয়ে ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করে টাকা উঠিয়েছে। 

এবিষয়ে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ইউনিয়ন পরিষদকে বির্তকিত করতেই এমন অভিযোগ দেয়া হয়েছে। সঠিকভাবেই অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, এবিষয়ে কয়েকটি লিখিত অভিযোগ পাওয়ার পরপরই প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদেরকে সর্তক করা হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমানিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর