dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


খুটাখালীতে মুক্তিযোদ্ধার কোন জমি দখল করা হয়নি, দাবী অভিযুক্তদের

দৈনিক অনুসন্ধান    |    ১১:৪৫ এএম, ২০২৩-০২-২৭

খুটাখালীতে মুক্তিযোদ্ধার কোন জমি দখল করা হয়নি, দাবী অভিযুক্তদের


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেৱার খুটাখালীর বীর মুুক্তিযোদ্ধা ফরিদ আহামদের মালিকানাধীন মৎস্য ঘের দখল করা হয়নি বলে দাবী করেন স্থানীয়রা।
নদীঘেষা অনাবাদি পরিত্যক্ত জমিকে মৎস্য চাষের উপযোগী করেছেন বলে জানিয়েছেন তারা। তবে গত ক'মাস যাবৎ খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি মৌজার কইয়াখালী এলাকার চিংড়ী ঘেরের জমি নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

এ ঘটনায় বুধবার ২৩ ফেব্রুয়ারি কক্সবাজারে খুটাখালীর সাবেক এমউপি সদস্য জসিম উদ্দীন সহ বেশ ক'জন ব্যক্তিকে সন্ত্রাসী,ভূমিদস্যু, দখলবাজ, আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন মুুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ হাসান ফারুক। এ তথ্যটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবী করেন জসিম উদ্দীনসহ অভিযুক্তরা।

অভিযুক্তরা জানান,বীর মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ আহমদ আমাদের শ্রদ্ধার পাত্র। তাঁর মালিকানাধীন চিংড়ী ঘের অক্ষত রয়েছে। ঐ ঘেরের প্রায় ১শ ফুট দূরে ফুলছড়ি নদীঘেষা গত ৫০ বছর ধরে পড়ে থাকা অনাবাদি জায়গা চাষ উপযোগী করেছেন তারা। অথচ মুুক্তিযোদ্ধার সন্তান হাসান ফারুকের পরিবারের কোন জায়গা সেখানে নেই। ফারুক মিথ্যাচার ছড়িয়ে বিএনপি-জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের জায়গা হলে সহযোগিতার মাধ্যমে এ পরিবারকে বুঝিয়ে দিবেন বলেও জানান তারা। বিষয়টি নিয়ে এমআর মামলা রয়েছে। একটি তদন্ত প্রতিবেদন উল্লেখ রয়েছে,বাদী জাফর আহমদ গংদের মালিকানাধীন জমি তাদের দখলে রয়েছে।

স্থানীয় এক লবন চাষী জানান, বিরোধীয় নদীঘেষা জায়গাটি গত ২০/২৫ বছর ধরে পরিত্যক্ত অনাবাদি অবস্থায় ছিল।

তবে বীর মুুক্তিযোদ্ধা ফরিদ আহমদের সন্তান ব্যাংকার হাসান ফারুক জানান, প্রভাব কাটিয়ে তাদের খতিয়ানভুক্ত মৎস ঘের দখল করা হয়েছে।

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর