dailyonusondhan

  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


হত্যাকান্ডের ১ ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি    |    ০৪:৫৬ পিএম, ২০২০-০৮-২৫

হত্যাকান্ডের ১ ঘন্টার মধ্যেই আসামি গ্রেফতার

ভিকটিম শাওন খন্দকার (২৮) এর বাড়ি বাউফল থানার বিলবিলাসে। মাস্টার্সে পড়ালেখার পাশাপাশি গাজিপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করে সে। অপরদিকে আসামি রাজিব রাজা (২৮) বাউফল থানার মদনপুরা গ্রামের বাসিন্দা। সেও ঢাকায় থাকে। রাজিব স্বভাবে কিছুটা উগ্র মেজাজের, অতি সামান্য বিষয়কে কেন্দ্র করে হুটহাট রেগে যায়। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ থাকায় দুইজনই বাড়িতে চলে এসেছে। অবসর সময় কাটানোর জন্য মাঝে মধ্যে বিলবিলাস বাজারে বসে আড্ডা দেয় তারা। 

২৪ আগস্ট ২০২০ তারিখ, সকাল আনুমানিক ১১.০০ ঘটিকা। বিলবিলাস বাজারস্থ আল আমিন সর্দারের হোটেলে সিঙ্গাড়া খাচ্ছিল রাজিব। এ সময় শাওনও সেখানে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে গল্প জমে উঠে। কিন্তু, কথা বলার এক পর্যায়ে অতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়ে যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত ও মারমুখী হয়ে উঠে রাজিব। এ সময় রাজিব প্রথমে টেবিলে থাকা কাঁচের গ্লাস ভেঙ্গে শাওনের গলায় আঘাত করে। পরবর্তিতে তার কাছে থাকা ছুরি দিয়ে শাওনের পেটে একাধিক আঘাত করে। ঘটনা দেখে আশপাশের লোকজন রাজিবকে বাধা দিতে আসলে তাদেরকেও প্রাণ নাশের হুমকি দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

গলায় ও পেটে উপর্যপূরী আঘাতের কারনে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে শাওনের। ঘটনাস্থলে থাকা লোকজন শাওনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে, অত্যধিক রক্তক্ষরণের কারনে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার শাওনকে মৃত বলে ঘোষণা করেন। 

এ নৃশংস হত্যাকান্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথে বাউফল থানা পুলিশের একটি দল অতিদ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে দ্রুত আসামি গ্রেফতারের কাজে নেমে পরে দলটি। গোপন সূত্রে তারা জানতে পারে যে আসামি রাজিব তার বাড়িতেই লুকিয়ে আছে। উক্ত সংবাদ পেয়ে তাকে গ্রেফতার জন্য তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি রাজিব তার বাড়ির পেছনে ধান ক্ষেতের ভিতর দিয়ে পাশের গ্রামে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু, পুলিশ তাকে দেখে ফেলে তার পিছু ধাওয়া করতে থাকে। পুলিশের ধাওয়া খেয়ে আসামি রাজিব এক পর্যায়ে ধান ক্ষেতের পাশের বিলের মধ্যে নেমে পড়ে। পুলিশ সদস্যগণও আসামি গ্রেফতারের জন্য বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে। বিলের কোমড় পানিতে নেমে ধাওয়া করে শেষ পর্যন্ত আসামি রাজিবকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর