শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:০৮ পিএম, ২০২১-০৮-১২
এম. বড়ুয়া,নিজস্ব প্রতিনিধিঃ
লামা উপজেলার ২ নং ওয়ার্ডের আবু মিয়া বাজারের তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীব্র ভাঙ্গনে আবু মিয়া বাজার,জামে মসজিদ, ইব্রাহিম লিডার পাড়া,হৃদয় মাস্টার পাড়া জনবসতি আজ হুমকির মুখে। লামা - রুপসী পাড়া রোড়ে লামা খালের উপর নির্মিত কোটি টাকার ব্রীজ নদীর ভাঙ্গনে হুমকির মুখে। সাম্প্রতিক সময়ে নদী ভাঙ্গন পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় তিনি ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন। এ নিয়ে কাজ করার জন্য প্রাথমিক প্রস্তুুতির কথা স্বীকার করেন, ২ নং ওয়ার্ডের মেম্বার সফিউল আলম। মেম্বার আরো বলেন,পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে বাঁধ তৈরী করার জন্য, বালি উত্তোলনসহ কিছু মালামাল নিয়ে আসেন। আশা করি শীঘ্রই কাজ শুরু হবে।
কিন্তু কয়েকদিনের ভারী বর্ষনে,জামে মসজিদের দেয়াল সহ কবর স্থানের অংশবিশেষ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এতে বিপাকে পড়েন স্থানীয় মুসুল্লি সহ ধর্মপ্রান মানুষ। পূর্বে যাতায়াতের জন্য যে পথটুকু অবশিষ্ট ছিল, সেটা সাম্প্রতিক ভাঙ্গনে নদীতে তলিয়ে যায়। বর্তমানে উক্ত মসজিদে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় জনসাধারণ অতিদ্রুত জিও ব্যাগ দিয়ে বাঁধ তৈরী করে মসজিদ ও বাজার রক্ষা করার দাবি জানিয়েছে।এ ব্যাপারে স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক বলেন,আমরা মসজিদ রক্ষা কমিটির পক্ষ হতে আন্তরিকার সহিত, মসজিদ রক্ষার জন্য সাময়িক উদ্যোগ নিয়েছিলাম,গাছের খুঁটি দিয়ে প্যালাসাইটিং তৈরি করেছিলাম।কিন্তু প্রকৃতির নিকট আমরা হেরে গেলাম। আমরা সরকারী উদ্যোগে দ্রুত নদী শাসন ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, নদী ভাঙ্গন অব্যাহত থাকলে,কয়েক বছরের মধ্যে সরকার কর্তৃক নির্মিত কোটি টাকার ব্রীজ,আবু মিয়া বাজার,ইব্রাহিম লিডার পাড়া, হৃদয় মাস্টার পাড়া নদীতে তলিয়ে যাবে। তাই জনস্বার্থে জরুরী ভিত্তিতে নদীর ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
নদী ভাঙ্গন রোধ হলে,এলাকার জনবসতি বাড়ি-ঘর রাস্তা,বাজার রক্ষা পাবে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে ঘটতে যাচ্ছে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—বলয়াকার সূর্যগ্রহণ, যা ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নগরীর ২নং গেট এলাকা থেকে অক্সিজেন মোড় পর্যন্ত রাস্তাটি অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। অথচ এই সড়কের বায়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের কোলে অবস্থিত দ্বীপ সন্দ্বীপ—প্রাকৃতিক সৌন্দর্য, ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : দৈনিক অনুসন্ধান ডেস্ক:- বান্দরবানের লামা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় সীমাহীন দুর্ভ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি, বান্দরবান।। লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড শীলেরতুয়া এলাকায় পাহাড়ের উপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের ৮৮ সাব-ইন্সপেক্টরকে (নিরস্ত্র) শূন্যপদের নিয়োগে রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়ে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited