শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৩৬ পিএম, ২০২৪-০৩-০৯
ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ জন্ম বার্ষিকী উপলক্ষে বৈচিত্র্যের মেলা সম্পিতির বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯মার্চ) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের আমনুরা মিশন ফুটবল মাঠ প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটি সভাপতি হিংগু মুরমু।
স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ মোঃ আব্দুল ওদুদ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব একে এম গালিভ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থায়ী সরকার চাঁপাইনবাবগঞ্জ জেলা দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডাঃ এস এ মাহদুর রশিদ, উপজেলার নির্বাহী অফিসার তাছমিনা খাতুন।
বক্তব্য রাখেন ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর হাসান লুৎফার, হিন্দু পুরোহিত রানা প্রতাপ আচার্য, জেনারেল সুপারিন্টেন্ডেন্ট পালক রেভা সোবান কিস্কু, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ রায, ন্যাশনাল এজেন্সী ফর গ্রিণ রেভু্যলেশন (এলএজিআর) নির্বাহী পরিচালক স্টেফান সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম এর সিনিয়র সহ সভাপতি বদন মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুদরত-ই-খুদা ও প্রদীপ হেমব্রম। র্যালি, আদিবাসীদের নৃত্য, আলোচনার সভার, সংস্কৃতিক গম্ভীরা গানের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে আদিবাসীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited