dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


বানিয়াচংয়ে চেয়ারম্যানের বাড়িতে ভিজিএফের ২৭ বস্তা চাল!

নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৬ এএম, ২০২০-০৭-৩০

বানিয়াচংয়ে চেয়ারম্যানের বাড়িতে ভিজিএফের ২৭ বস্তা চাল!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহের মিয়ার বাড়ি থেকে ভিজিএফ ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তার বাড়িতে লুকিয়ে রাখা চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত ২৭ বস্তা চাল বিতরণের জন্য পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে উপজেলা প্রশাসন। এ দিকে সরকারি চাল আত্মসাতে চেষ্টাকারী ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  দেশে প্রত্যেক ইউনিয়নে মাথা পিছু বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সিদ্ধান্ত নেন। মুরাদপুর ইউনিয়নে ৭২৭ জন দরিদ্র অসহায় লোকের মধ্যে চাল দেয়ার তালিকা তৈরি করা হয়। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের শুরুতেই ইউনিয়নের গুদামে উপজেলা ট্যাগ অফিসার গণনা করে দেখে ২৭ বস্তা চাল নেই। তিনি এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোতাহার মিয়া ও ইউপি সচিব শামছুল ইসলাম খন্দকারকে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্দেহজনক আচরণ করেন।

এ সময় স্থানীয় লোকজন ও ইউপি মেম্বাররা জানান, ইউপি সচিবের যোগসাজশে ২৭ বস্তা চাল ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজ বাড়ি রায়পুর গ্রামে নিয়ে রেখেছেন। এর প্রেক্ষিতে উপজেলা ট্যাগ অফিসার আতিক মোল্লা ও মেম্বাররা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চাল এনে দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বাড়ি থেকে চাল ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে নিয়ে আসতে বাধ্য হন। পরে ওই চালগুলো জব্দ করা হয়।

উপজেলা ট্যাগ অফিসার আতিক মোল্লা জানান, মুরাদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহার মিয়া তালুকদার ভিজিএফ-এর ২৭ বস্তা চাল আত্মসাৎ করার উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে রেখে ছিলেন। বিষয়টি টের পেয়ে আমি তাকে চালের বস্তাগুলো বের করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করি। একপর্যায়ে চাপের মুখে তিনি স্বীকার করে চালের বস্তাগুলো তার বাড়িতে রয়েছে বলে জানান। পরবর্তীকালে চালের বস্তাগুলো তার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

তিনি বলেন, চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি আমি ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, ট্যাগ অফিসার ও ইউনিয়নের মেম্বারসহ জনগণ আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর