শিরোনাম
ইলিয়াছ কামাল বাবু, সন্দ্বীপ ব্যুরো প্রধান | ১১:৫০ পিএম, ২০২০-০৮-১৫
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,স্বাধীন বাংলাদেশের স্থপতি,মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সন্দ্বীপ রহমতপুর ইউনিয়ন পরিষদে দোয়ার আয়োজন করা হয়।
রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার ইলিয়াছ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন- দলই পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ নোমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন- সন্দ্বীপ রহমতপুর কোস্টগার্ড ষ্টেশনের এলএস মো. গোলাম আরিফ, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল,বাংলাদেশ সাংবাদিক পরিষদ সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি ইলিয়াস কামাল বাবু, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান খান, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী মো. শামীম, রহমতপুর ইউনিয়ন পরিষদের সচিব
আশরাফুর হোসেন,রহমতপুর ইউপি সদস্য
আবদুল বাতেন, আলমগীর হোসেন, মাস্টার আবদুল কাদের,মো. কামাল উদ্দিন,রুমা বেগম,রহমতপুর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত সহকারী শামীমা সুলতানা জেনী প্রমুখ।
৭৫ এর ১৫ আগস্টের কালো রাত্রীতে বাংলার মীরজাফর ও ঘাতক দালালদের হাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত ও শান্তি এবং দেশের সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল শেষে রহমতপুর ইউনিয়ন পরিষদ বাউন্ডারীর চারপাশে কৃষ্ণচূড়া ও নারকেল গাছের চারা সহ বিভিন্ন বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : জ্বালানিসংকটের কারণ দেখিয়ে প্রায় আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম: গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ দাবিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভ ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল র...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited