শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪৭ পিএম, ২০২২-০৮-১৩
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
কৃষিকাজের আড়ালে সীমান্তের ওপার হতে ছদ্মবেশী কৃষক মাদক চোরাচালানের মূল হোতাকে ০৪ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৫ এর একটি অপারেশন দল। উদ্ধারকৃত হেরোইনের বাজার মুল্য আনুমানিক ০৪ কোটি ৫০ লক্ষ টাকা। গ্রেফতারকৃত হেরোইনের মুলহোতা মোঃ জিয়ারুল ইসলাম (৩৫), সে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামের৷ মৃত আব্দুর রহমানের ছেলে।
দীর্ঘদিন যাবৎ এ চক্রটি কৃষিকাজের আড়ালে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্ডার এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিলেন।
র্যাব সুত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ০৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর কোদালকাটি জেলেপাড়া গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে দূর্গম চর এলাকায় ০৩ টি গ্রুপে বিভক্ত হয়ে র্যাবের অপারেশন দল দীর্ঘ ৮/৯ ঘন্টা অভিযান পরিচলনা করে রাত সাড়ে ০৩ টার সময় মোঃ জিয়ারুল ইসলামের বাড়ি ঘেরাও করে তল্লাশী চালালে কৌশলে ১ ব্যাক্তি পালিয়ে গেলেও মাদক চোরাচালান চক্রের মূল হোতা জিয়ারুলকে ধরতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হেরোইন মজুদের কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে প্লেন সিটের বাক্সের নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ০৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে জানায় পাচারের পূর্বে চক্রটির মূল হোতা জিয়ারুল বর্ডার হতে মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে। পরে তা দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহণের মাধ্যমে অভিনব কায়দায় এ হেরোইন গুলো পাচার করে।আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited