শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:২৬ পিএম, ২০২২-০৮-২৪
আঃ হামিদ মধুপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের আঙ্গাড়িয়া চাঁদপুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন আঙ্গাড়িয়া চাদপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে আসাদুল(৩৫) সামছুল হকের ছেলে মনির হোসেন (৪০) রোস্তম আলীর ছেলে আজিজ(৫৫)।
জানা যায়, ওই এলাকার সোবহান মন্ডলের ছেলে গনী আজাদ, মোতালেবদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে তারা ওই জমিতে হাল চাষ করতে গেলে আহত আজিজ ও মনির হাল চাষ করতে নিষেধ করে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে চৌকিদার বাড়ীর কাছে পাকা রাস্তায় আসা মাত্রই প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় আজিজ, মনির ও আসাদুল গুরুত্বর আহত হন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আজিজ ও মনিরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া বলেন, দীর্ঘদিনের বিরোধ থেকে হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিসী বৈঠক হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পক্ষের সাথে সমঝোতার চেষ্টা চালিয়েছেন। এমন সময় হামলার ঘটনায় খুবই দুঃখজনক। বিষয়টি উপজেলা চেয়ারম্যান কে অবগত করলে তাৎক্ষনিক তিনি আহতদের দেখতে মধুপুর হাসপাতালে যান।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited