শিরোনাম
অনুসন্ধান অনলাইন ডেস্ক | ০৮:৩০ পিএম, ২০২৫-১০-২৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো আরো প্রায় ৪ মাস বাকি। তবে নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যেই নানা আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। নিজ নিজ এলাকাতে আসন চূড়ান্ত হয়ে যাওয়ার সবুজ সংকেত অনেকেই ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে প্রস্তুতিও নিচ্ছেন।
তবে বেশকিছু আসন ঘিরে কিছুটা প্রশ্ন বা সংশয় ছিল বা এখনো আছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে শুরু করে ২০০১ সাল পর্যন্ত তিনটি সংসদ নির্বাচনে প্রতিবারই পাঁচটি আসনে প্রার্থী হয়েছেন এবং সবগুলো আসনে তিনি জয়লাভ করেছেন। এরপর ২০০৮ সালে খালেদা জিয়া তিনটি আসনে প্রতিন্দ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন।
গত প্রায় চার দশক ধরে বাংলাদেশের নির্বাচনে বেগম খালেদা জিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন; কারণ নির্বাচনে খালেদা জিয়া কখনোই পরাজিত হননি। তাই আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত বিএনপির কিংবদন্তিতুল্য এই নেত্রী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকার বিদায়ের পর; ২০২৬ এর নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সবকিছু ঠিক থাকলে অতীতের ন্যায় বগুড়া ৬, চট্টগ্রাম ১ (মিরসরাই) এবং ফেনী ১ — এই তিনটি আসন থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন বেগম খালেদা জিয়া। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ মিটিং পরবর্তী একাধিক সূত্র জানিয়েছে, "শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে আগামী নির্বাচনে সম্ভাব্য এই তিনটি আসন থেকেই বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।"
এসব আসনে যেসব নেতারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, তাদের ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে “বেগম খালেদা জিয়ার আসন” হিসেবে পরিচিত এসব আসনে স্বয়ং খালেদা জিয়াই অংশ নেবেন। তাই যারা এসব আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করেছিলেন, তারা এখন দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে বেগম জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মনস্থির করেছেন।
খবরঃ (ঢাকাটাইমস/৬ অক্টোবর/আরজেড)
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া–পেকু...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ সিলেটসহ তিন জেলায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল রà...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : কক্সবাজারের টেকনাফে বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণা দেখতে আসা উৎসুক জনতার ওপর গুলিবর্ষণের à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহসান হাবীব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং চট্টগ্রাম-৩, সন্দ্বীপà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited