শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:২০ পিএম, ২০২১-০২-২৪
মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে টেকনাফের শালবন এলাকার ভয়ংকর রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ জকির বাহিনীর প্রধান ডাকাত জহিরসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার পৌনে ৬টার দিকে শালবন পাহাড়ে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব -১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাত জহিরসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের একটি দল শালবন পাহাড়ে একটি স্থানে অবস্থান করার তথ্য পায়। এই তথ্য পেয়ে র্যাবের একটি দল বেলা ৩টার দিকে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। দীর্ঘক্ষণ গোলাগুলির পর সন্ত্রাসীরা পিছু হটে গেলে ঘটনাস্থল তিনজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তলসহ নয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
লাশ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited