শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:৪৭ পিএম, ২০২৩-০৩-২১
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজার এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গতকাল সোমবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনাসজিদ সড়কের উত্তর পার্শ্বে একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। একজন পালিয়ে গেলেও জব্দ করা হয় গাঁজা বহনকারী ওই ট্রাকটি। এবিষয়ে আজ মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন।
আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাগদুর্গপুর গ্রামের মর্তুজা আলমের ছেলে ট্রাক ড্রাইভার সেলিম রেজা (৪০) ও একই উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের তোফাজ্জল হকের ছেলে ট্রাকের হেলপার ওয়াহিদ হোসেন (২১)।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ট-১৬-৮০৩০ রেজিস্ট্রেশন একটি ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা সোনমসজিদকে যাচ্ছে। ট্রাকটি থামিয়ে তল্লাশি করে ট্রাকের পিছন ডালার ভেতর থেকে গাঁজাগুলো পাওয়া যায়। এসময় ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটিতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়।
এ ঘটনায় পলাতক একজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited