শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো প্রধান | ১১:০১ এএম, ২০২০-০৭-০৯
মাতৃজগত পরিবারঃ জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা,জনপ্রিয় আইপি টেলিভিশন মাতৃজগত টিভি ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে মোহাম্মদ জব্বার শেখ কে।বিভিন্ন অনৈতিক কাজকর্মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জাতীয় দৈনিক মাতৃজগত পরিবার এই সিদ্ধান্ত নেয়।মাতৃজগতের নাম বিক্রি করে বিভিন্ন রকম চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।আজকের পর থেকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, জনপ্রিয় আইপি টেলিভিশন মাতৃজগত টিভি ও বাংলাদেশ সাংবাদিক ক্রাইম সংগঠনের কোন পদেই নেই এই মোহাম্মদ জব্বার শেখ।সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয়েছে।সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে,মোহাম্মদ জব্বারের সাথে মাতৃজগতের নাম করে যাতে কোন প্রকার লেনদেন না করে।এই বিষয়ে সম্পাদক খান সেলিম রহমান বলেন শুধু জব্বার নয় বরং জব্বার যাদের কে এই মাতৃজগতে নিয়োগ দিয়েছেন তারাও বহিষ্কার হতে পারে।দীর্ঘদিন ধরে জব্বার বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে আসছে আর তাই আমি বহিষ্কারের সিদ্ধান্ত নিলাম।আজ থেকে জব্বার শেখ আমাদের মাতৃজগত পরিবারের কেউ নয়।
উল্লেখ্য যে কিছু দিন ধরে জব্বারের অনৈতিক কাজকর্ম লক্ষ্য করা হচ্ছে।টাকার বিনিময়ে সাংবাদিক নিয়োগ সহ বিভিন্ন রকমের অপকর্ম করে আসছিলো।এমনকি মাতৃজগত পত্রিকার নামে নিয়োগপত্র বানিয়েছে যেখানে মাতৃজগত পত্রিকা লোগোর সাথেও অমিল আছে, সম্পাদকের সাইন নকল,সিল নকল করে ১২০০০টাকা বেতন বসিয়ে যেখানে কি না মাতৃজগত পত্রিকার কোন সাংবাদিকেরই বেতন নেই।বর্তমানে জব্বার শেখ মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের নামে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লিখেছে যার কোন ভিত্তি নেই। আর এই বিষয়ে সম্পাদক খান সেলিম রহমান বলেন আমি অনিয়ম পেয়েছি বহিষ্কার করেছি।এর আগেও অনৈতিক কাজের জন্য তার নামে মামলা হয়েছে কিন্তু আমি তাকে পাল্টানোর সময় দিয়েছি কিন্তু সে পাল্টায়নি বলেই তাকে বহিষ্কার করা হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited