dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে শিক্ষক আটক

দৈনিক অনুসন্ধান    |    ১০:০৯ পিএম, ২০২১-০৩-১৭

চট্টগ্রামের ফটিকছড়িতে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে শিক্ষক আটক

মোঃ নেয়ামত উল্লাহ রিয়াদ, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে ৮বছর বয়সী মাদ্রাসা ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। 
আটক শিক্ষক জাহাঙ্গীর আলম (৩০) উপজেলার পাইন্দং ইউনিয়নের হযরত ঈমাম-এ-আযম আবু হানিফা (রাঃ) গাউছিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানার শিক্ষক। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে মাদরাসা থেকে শিক্ষককে আটক করে ফটিকছড়ি থানা পুলিশ।

মারধরের শিকার শিশুটির বাড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।

জানা গেছে, সোমবার দুপুরে শিশুটির পিতা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেছন, তার ছেলেকে গত ৩ জানুয়ারি হেফজখানায় ভর্তি করা হয়। সোমবার তিনি ছেলেকে দেখতে যান। ছেলেকে দেখে তিনি বুঝতে পারেন, প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনে ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। তিনি মাদরাসা থেকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তারের চিকিৎসা শেষে ছেলেকে বাসায় নিয়ে যান।

অভিযোগ পাওয়ার পর ইউএনও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে শিশুটির বাবাকে ফটিকছড়ি থানায় পাঠান।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা মাদ্রাসা থেকে  শিক্ষককে আটক করেছি। এ ঘটনায় শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত

সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত

সর্বশেষ খবর