শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১১:৩৭ পিএম, ২০২১-০২-০৮
মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ-
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে দুর্গম ১নং ওয়ার্ডের ত্রিশডেবা মার্মা পাড়ায় সোমবার (০৮ ফেব্রুয়ারী) এক উপজাতি নারীকে কুপিয়ে খুন করেছে আরেক নারী। ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম ১নং ওয়ার্ডের ত্রিশডেবা মার্মা পাড়ায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। ত্রিশডেবা মার্মা পাড়ার কারবারী অংক্য মার্মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে তবে আরো অন্য কোন বিষয় থাকতে পারে। সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে।
নিহত নারী থ্যাংচিং মার্মা (৪৫) ত্রিশডেবা মার্মা পাড়ার মংহ্লা মার্মার স্ত্রী। খুনি এ্যালাউ মার্মা (৩৫) একই পাড়ার মৃত উক্যওচিং মার্মার স্ত্রী। নাম প্রকাশ না করা সত্ত্বে স্থানীয় কয়েকজন জানান, এই খুনের ঘটানর পিছনে পরকীয়া জনিত কারণ থাকতে পারে।
পাড়া কারবারী অংক্য মার্মা আরো বলেন, সন্ধ্যায় পাহাড়ে কাজকর্ম শেষে থ্যাংচিং মার্মা এ্যালাউ মার্মার বাড়ির পাশ দিয়ে নিজ বাড়িতে আসার সময় দা দিয়ে তার উপরে হামলা চালায় এ্যালাউ মার্মা। এসময় প্রকাশ্যে সে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে থ্যাংচিং মার্মাকে। থ্যাংচিং মার্মার মাথায় কয়েকটি দায়ের কুপ লাগায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাড়ার লোকজন খুনি এ্যালাউ মার্মানীকে আটক করে রেখেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited