শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৮:৫৯ এএম, ২০২১-০৪-০৯
পেঁয়াজক্ষেতে গাঁজা চাষের অপরাধে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক কাসেম আলীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, মাহাবুর রহমান বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় দলের প্রভাব খাটিয়ে পেঁয়াজক্ষেতে গাঁজা চাষ করছিল। এছাড়াও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল।
পেঁয়াজক্ষেতে গাঁজা চাষের অপরাধে বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এরই মধ্যে একটি মামলাও হয়েছে। সেই মামলায় মাহাবুর রহমান পলাতক থাকলেও তার ছেলে কলেজ ছাত্র সাগরকে (১৯) পুলিশ গ্রেফতার করে করাগারে পাঠিয়েছে বাগমারা থানা পুলিশ।
এ কারণে বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজশাহীর বাগমারার উপজেলা সদর ভবানীগঞ্জস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে উপজেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মাহাবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তিà¦...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited