শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০৯:১১ পিএম, ২০২৩-১২-২৫
জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ :
উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের কনস্যুলেট সেবার কার্যক্রমের অংশ হিসেবে ভিচেন্সা শহরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা।
বাংলাদেশ কনস্যুলেট অফিস মিলানের আয়োজনে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় দুইদিনে প্রায় এক হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি এই সেবা গ্রহণ করেছেন। ভিচেন্সার এ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবায় প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, নো ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট, নো ভিসা, প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশীপ সহ নানান সুবিধাগুলো গ্রহণ করেন। ভিচেন্সা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় কনস্যুলেট সেবায় উপস্থিত ছিলেন , মিলান কনস্যুলেট এর কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ, শ্রম কনসাল সাব্বির আহমেদ , ভাইস কনসাল মো : তাজ উল ইসলাম প্রমূখ।
ভিচেন্সা বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যাবসায়ী এমদাদুর রহমান এমদাদ, আফেল আহমেদ আপেল, তারেক আহমেদ, শিবলী সাদিক, কামরুজ্জামান বকুল, মাসুদ আলী সহ অনেকেই এই সেবাদানে সহযোগীতা করেন। এবং মিলান কনসাল জেনারেল সহ সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিলান কনস্যুলেট এই কার্যক্রমের ধারাবাহিকতা রাখাতে অন্তত বছরে ২ থেকে ৩ বার অনুরোধ জানান তারা।
কনসাল জেনারেল এম জে এইচ জাভেদ তার ব্যক্তব্যে বলেন, এই কনস্যুলেট সার্ভিস পরিচালনায় যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতেও ভিচেন্সার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও আগামীতে কনস্যুলেট সেবা দেবার আশ্বাস দেন। এছাড়াও এক প্রশ্নের জবাবে রোম টু ঢাকা বাংলাদেশ বিমান আগামী বছরের মার্চ মাসে চালু হলে মিলান বা ভেনিসে ট্রাজিটের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের কথা জানান। সে সময় কনসুলেট সেবা গ্রহন কারীরা সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। সে সময় উত্তর ইতালির বেশ কয়েটি শহর হতে আগত প্রবাসী বাংলাদেশীরা সেবা গ্রহন করেন ।
দৈনিক অনুসন্ধান : নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউ ইয়র্ক অফিস: আমেরিকার অভিবাসী হিসেবে স্বপ্ন পূরণের পথে নানা ঘাত প্রতিঘাতের গল্প নিয়ে বাংলাদেà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় ‘কভার্ট অ্যান্ড ওভার্ট’ নিরাপত্তাà...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : নিউ ইয়র্ক অফিসঃ বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ দেশে এসে পৌঁছেছে। শনিবার রাত সো...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত পà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited