dailyonusondhan

  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম


চাঁপাইনবাবগঞ্জে ২টি মোটরসাইকেলের সংঘর্ষে এস আই নিহতঃ আহত ২

দৈনিক অনুসন্ধান    |    ০৬:২৪ পিএম, ২০২৩-০১-২৬

চাঁপাইনবাবগঞ্জে ২টি মোটরসাইকেলের সংঘর্ষে এস আই নিহতঃ আহত ২

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে ২ টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী  নিহত এবং এ ঘটনায় ২ জন আহত হয়েছে।বৃহষ্পতিবার (২৬ জানুয়ারী) দুপুরে জেলার সদর উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী নুরুল ইসলাম (৫২) পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার  শাহজাদপুর উপজেলার অহনকলি গ্রামে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে। এদের একজন মোটরসাইকেল আরোহী এবং অপরজন নিহতের সাথে থাকা ইসলামপুর পুলিশ  তদন্তকেন্দ্রের বাবুর্চি জাহির উদ্দিন (৬০)  

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক বলেন, বৃহষ্পতিবার বেলা দেড়টার দিকে দিকে তথ্য সংগ্রহ করতে যাবার সময় ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। স্থানীয়রা তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। একই ঘটনায় গুরুতর আহত জাহির উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ২টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম নিহত ও তার সাথে থাকা তাদের তদন্ত কেন্দ্রের বাবুর্চি আহত হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল চালক আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেছে। তবে ২ টি মোটরসাইকেলই ক্ষতিগ্রস্থ অবস্থায় জব্দ করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফয়সাল আজম অপু, 
চাঁপাইনবাবগঞ্জ
০১৭১২৩৬৩৯৪৬
২৬.০১.২০২৩

রিলেটেড নিউজ

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

ফলকে নিজের নাম দেখে উপদেষ্টার তোপের মুখে কর্মকর্তারা

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত


ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

ইনসাফনির্ভর রাষ্ট্র বিনির্মাণে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত


লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

লামায় দখল বাণিজ্যে বাজিমাত করে চলছে আওয়ামী দোসর এক নারী -

দৈনিক অনুসন্ধান :   লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত


সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

সন্দ্বীপে দিন-দুপুরে নৃশংসভাবে কুপিয়ে খুন

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত


লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

লামায় এপেক্স ক্লাবের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থান...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর