dailyonusondhan

  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬  

শিরোনাম


ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকান লুটপাটের চেষ্টা

সেলিম উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি    |    ০৭:৩১ এএম, ২০২৩-১২-০৭

ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকান লুটপাটের চেষ্টা


সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও তরকারি বাজার সড়কে মুক্ত স্বর্ণ শিল্পালয় নামের এক প্রতিষ্ঠানে গিয়ে লুটপাটের চেষ্টা চালিয়েছে একদল দুষ্কৃতকারী। বাজারের ব্যবসায়ী ও পুলিশের তাৎক্ষণিক উপস্থিতিতে পালিয়ে যায় তারা। ৬ ডিসেম্বর বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটে ঈদগাঁও বাজারে। সংগঠিত ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মুক্ত স্বর্ণ শিল্পালয়ের মালিক উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত অর্ধেন্দু আচার্য্যের ছেলে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মৃণাল আচার্য্য জানান, একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড হিন্দু পাড়া এলাকার মৃদুল কান্তি দের নেতৃত্বে ৮/১০ জন চিহ্নিত লোক দীর্ঘদিন ধরে তার কাছ থেকে টাকা চাঁদা দাবি করে আসছে। গত ২৬ অক্টোবর বিকেলে তার নেতৃত্বে ওই চক্রটি দোকানে এসে প্রকাশ্যে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃত জানালে লুটপাটের চেষ্টা চালায়। একই দিন মৃণাল আচার্য্য বাদী হয়ে ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দোকান মালিক মৃণাল আচার্য্য আরো জানায়, থানায় লিখিত অভিযোগের বিষয়টি জানতে পেরে ঐ চক্রের সদস্যরা বুধবার বিকেলে পূনরায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা দাবি করেন। বাঁধা দেওয়ার চেষ্টা করলে দোকানের কর্মচারীদের উপর হামলা করতে উদ্যত হয় চক্রের সদস্যরা। পরে থানা পুলিশকে খবর দিলে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।

মৃণাল আচার্য্য আরো বলেন, বাজারের অপর এক ব্যবসায়ীর যোগসাজশে ইসলামাবাদ হিন্দু পাড়া এলাকার মৃদুল কান্তি দে, অজিত দে, রূপন দে,পিলিপস দে,বিকাশ দে,আশীষ দে, নিউটন দে, মিঠুন দে সহ আরো কয়েকজন দুষ্কৃতকারী তার কাছ থেকে টাকা চাঁদা দাবি করে আসছে। টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি প্রদর্শন করেন বলে জানান মৃণাল। তিনি, সংগঠিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) আরকানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানা গেছে দোকানের মালিকানা ও স্বত্ব দাবি নিয়ে ঘটনার সূত্রপাত। বিষয়টি ভূমি সংক্রান্ত বিরোধ মনে হওয়ায় বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৬/১২/২০২৩ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও 

রিলেটেড নিউজ

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

সাতকানিয়া থানার দুর্ধর্ষ অভিযানে চার ধর্ষক গ্রেফতার

দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চà¦...বিস্তারিত


ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত


চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলার ০৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকাà¦...বিস্তারিত


ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

ছাত্রদল কর্মীর মৃত্যু: যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ গুলি

অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত


যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে ৫০ তরুণকে হাতকড়া ও পায়ে বেড়ি পরিয়ে ভারতে ফেরত

অনুসন্ধান অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় জমি বিক্রি, ঘর বন্ধক রেখে এবং এজেন্টদের বিশ্বাস করে তাঁরা দেশ ছেড়à...বিস্তারিত


পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত: পালানো ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭

অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও à...বিস্তারিত



সর্বপঠিত খবর

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক নারীকে (৩৬) বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণ করেছে স্থানà§...বিস্তারিত


পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

পবিত্র কাবা শরীফের বিস্ময়কর ১০টি তথ্য

মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : পবিত্র কাবা শরীফ পৃথিবীতে মহান রাব্বুল আলামিন আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্যমতে ...বিস্তারিত



সর্বশেষ খবর