শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:২৭ পিএম, ২০২০-০৮-০৭
রকিবুল আলম, বিশেষ প্রতিনিধিঃ
গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর সকল দূর্নীতি ও দূর্নীতিবাজকে প্রশ্রয় না দেয়ার কথা বলেছেন প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন। তবে উনার এ কথার একদিন না যেতে ই সিটি কর্পোরেশনের কিছু কর্মী আমলেই নেয়নি তাঁর কথা, করে যাচ্ছে নানান দুর্নীতি।
তেল চুরির এই দৃশ্য দেখা যায় চট্টগ্রাম মহানগরীর পোর্ট কানেক্টিং রোডে। তাছাড়া ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মীর বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ।
এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন এর কাছে জানতে চাইলে তিনি এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান দৈনিক অনুসন্ধানকে। তিনি আরো জানান যে যারা নিয়মিত দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোর্ট কানেকটিং রোডে দীর্ঘদিন যাবৎ চোরাই তেলের ব্যবসা করে আসছে সাইফুল নামের এক ব্যক্তি। ইস্ট কলোনির পাশেই তার ব্যবসাপ্রতিষ্ঠান। শুধু চোরাই তেল ই নয় গাড়ি থেকে বিভিন্ন মালামাল নামানোই তার কাজ। বিশেষ করে বিএসআরএমের স্ক্রাব, খাদ্য অধিদপ্তরের চিনি এবং চাউল-গমের বস্তা ওর লোকেরা নামিয়ে ফেলে। কিছুদিন আগেও ঢাকার এক পার্টির বেশ কিছু কাপড়ের রোল চুরি করে সাইফুল। বন্দর পূর্ব আবাসিক এলাকার লোকজন সাইফুলের যন্ত্রণায় অতিষ্ঠ। তার এই দোকানে প্রতিনিয়ত ছিনতাইকারীদের আড্ডা থাকে।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তে...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited