শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ১০:৪০ এএম, ২০২১-০৭-১০
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ ১০ জুলাই- ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে বাওড় ইজারা দেওয়ার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বে^ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মৎস্যজীবীরা।
আজ সকালে মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে বাওড়পাড়ের বাসিন্দারা। এসময় মাথায় কাফনের কাপড় বেঁধে ব্যানার ফেস্টুন নিয়ে মহেশপুরের কুসুমপুর, স্বরূপপুর, পিপুলবাড়িয়া চুয়াডাঙ্গার বেনীপুর ও ধান্যখোলা গ্রামের ১১৫ টি পরিবারের কয়েক’শ সদস্য অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাওড়টিতে সরকারের সাথে চুক্তির মাধ্যমে গত ৩০ বছর বাওড়পাড়ের দুই জেলার ৫ টি গ্রামের মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু হঠাৎ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চুক্তি অগ্রাহ্য করে অন্যত্র খাস আদায়ের জন্য একটি সমিতিকে দিয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ওই ১১৫ টি পরিবার। তাই দ্রুত বাওড়টি মৎস্যজীবীদের কাছে হস্তান্তর করার দাবি জানান তারা।
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ক...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited