শিরোনাম
দৈনিক অনুসন্ধান | ০২:৩১ পিএম, ২০২২-০৭-০২
ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের চককীর্ত্তিতে নিজ বাড়িতে বিদ্যুৎ এর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সাইরুল ইসলাম নামের এক যুবক মারা গেছেন।
শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যু সাইরুল ইসলাম (১৯) জেলার শিবগঞ্জ উপজেলার চককীত্তি ইউনিয়নের প্রথম চককীত্তি গ্রামের কাদেল হোসেনর ছেলে।
চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু মিয়া জানান, সকালে সাইরুল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়দের সহায়তায় তার পরিবারের লোকজন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে আসেন।
এসময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, ইতিমধ্যেই বিষয়টি তিনি জেনেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ফয়সাল আজম অপু,
চাঁপাইনবাবগঞ্জ,
০১৭১২৩৬৩৯৪৬
০২.০৬.২০২২
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধনের নামফলকে নিজের নাম দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সড়ক পরিবহন ও...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: বর্তমান বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপটে আদর্শিক শূন্যতা, নৈতিক অবক্ষয় ও ...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : লামা-আলীকদম সড়কের লাইনঝিরি মোড়ে জায়গা জবর দখল চেষ্টা ব্যার্থ হয়ে, একজন বিজিবি সদস্যর বিরুদ্ধে ...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের নোয়াহাট এলাকায় শিপন (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে কà§...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : জাহিদ হাসান,লামা (বান্দরবান) প্রতিনিধি।।বান্দরবানের লামায় আন্তর্জাতিক সেবা মূলক সংস্থা এপেক্স কà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited