শিরোনাম
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি | ০৮:২৬ পিএম, ২০২৫-০৩-১১
নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।
তারই ধারাবাহিকতায় আজ ১১ মার্চ ২০২৫ খ্রিঃ নগরীর বহদ্দারহাটে অবস্থিত "ফিনল সাউথ সিটি" পরিদর্শন করেন তিনি।
মার্কেট পরিদর্শনকালে কমিশনার মার্কেট'র নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ সময় তিনি ফিনলে সাউথ সিটি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভাসমান হকার, যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান সংক্রান্ত সমস্যাগুলো শুনেন এবং এগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ওসিদেরকে নির্দেশ প্রদান করেন। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোড গুলো যানজট মুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।
মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ শেষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে দৈনিক অনুসন্ধানের প্রশ্নের জবাবে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, ছিনতাই ও চাঁদাবাজি রোধকল্পে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতপূর্বক প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে। তিনি সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ছয়টায় দেশের সব দোকানপাট ও à¦...বিস্তারিত
দৈনিক অনুসন্ধান : নিউজ ডেস্ক :- ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য à...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা। আজ সোমবার সকাল আটটা...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলল প্রত্যাশার পণ্য—দুই কেজি ডাল ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেà...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের শীর্ষস্থানীয় স্থাপত্য, নির্মাণ ও অভ্যন্তরীণ নকশা প্রতিষ্ঠান আইডিয়ালিস্ট আর্কিটেক্à...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : সীতাকুণ্ড এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে মারাত্মক বিস্ফোরণের নিহতের ঘটনায় এসএন কর্পোরেশন শি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited