শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:১৩ পিএম, ২০২৫-০৫-২০
ইকরামুল হক, কক্সবাজার প্রতিনিধিঃ
পূর্বের ঘটনার জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাঁটা, সিকদার পাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ১জন নিহত ও আরেকজন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে কৈয়ারবিলের হাসিমার কাটা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত মোঃ আরিফ কৈয়ারবিল ইউনিয়ন এর সিকদারপাড়ার বাসিন্দা মরহুম আলতাফ আহমেদ চৌধুরীর ছেলে বলে জানা যায়।
এদিকে নিহত আরিফের জেঠাতো ভাই খাইরুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিকদারপাড়া এলাকার বাসিন্দা রাজু বৈদ্যের ছেলে কুখ্যাত সন্ত্রাসী সোজনের হামলায় নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায় ।
এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি বলে স্থানীয়রা জানিয়েছেন।
উক্ত ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) শফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন ইনভেস্টিগেশন চলমান রয়েছে, তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক অনুসন্ধান : ইকরামুল হক, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে একটি সংঘবদ্ধ চ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জ...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চরম মানবিক সংকট, চিকিৎসার অভাব আর লাগাতার বাস্তুচ্যুতির মধ্যেও গাজা ছাড়তে রাজি নন বয়স্ক ফিলিস্তি...বিস্তারিত
মুহাম্মদ মাঈন উদ্দিন, বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর-দক্ষিণ বিভাগ ও বাকলিয়া থানার যৌথ অভিযানে বাকলিয়া এলাকা...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : ব্যানার টাঙানো ঘিরে নগরে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে মোঃ সাজ্জাদ (২২) নামে এক যুব...বিস্তারিত
অনুসন্ধান অনলাইন ডেস্ক : চট্টগ্রামে হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত ছিনতাইকারীসহ আরও ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 dailyonusondhan | Developed By Muktodhara Technology Limited